1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে ককটেল ও ছুরিসহ ২ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

গোবিন্দগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে ককটেল ও ছুরিসহ ২ যুবক আটক

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৯ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শহীদ মিনার চত্বর থেকে তিনটি তাজা ককটেল ও একটি ছুরিসহ শনিবার রাত সাড়ে ১২টায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাহারুল ইসলাম ও বার টিকরি গ্রামের আব্দুল জোব্বারের ছেলে মিলন মিয়া।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের বিভিন্ন সংগঠনের লোকজন শ্রদ্ধা জানাচ্ছিল। এ সময় শহীদ মিনারের পাশে সাহারুল ও মিলন মিয়া নামে দুই যুবক একটি রিকসা-ভ্যানে বসেছিল। তাদেরকে পুলিশের সন্দেহ হলে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করলে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়। এছাড়া এর পেছনে আর কেউ জড়িত আছে কি না তা উদ্ধারের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net