1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল স্কলারশীপ ফান্ডের উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘাসফুল স্কলারশীপ ফান্ডের উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

জেসমিন বাপ্পি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০০ বার

গত ০২ ফেব্রুয়ারি বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল’র ঝরেপড়া ও আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পূর্ণিমা আক্তারকে সংস্থার স্কলারশীপ ফান্ড থেকে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

ঘাসফুল’র প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীর সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চট্টগ্রামের সহকারী পরিচালক মো: জুলফিকার আমিন।

এ সময় জুলফিকার আমিন বলেন, সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে ঘাসফুলের উদ্যোগ বরাবরই পৃথক এবং ব্যতিক্রম। সরকারের সহযোগী হিসেবে শিক্ষা কার্যক্রমের কর্মসূচি গুণগতমানের সাথে পাল্লা দিয়ে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকা সংগঠন হিসেবে এক অনন্য দৃষ্টান্ত, যা কাজের মাধ্যমে ধরে রাখার আহ্বান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপপরিচালক মফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনুর রশীদ, কমউনিকেশন, এডমিন, ফান্ড রাইজিং ও মনিটরিং ব্যবস্থাপক নুদরাত এ করিম, ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের সমন্বয়কারী সিরাজুল ইসলাম, সুপারভাইজার গুলশান আরা, উম্মে হাফসা ও লিমা আকতার এবং উপকারভোগীর শিশু পূর্ণিমার অভিভাবক শ্যামলা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net