1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় গ্যাসলাইন লিকেজ আগুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় গ্যাসলাইন লিকেজ আগুন

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯২ বার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের কর্মীরা।
গ্যাসলাইন লিকেজ হয়ে শুক্রবার দুপুর ১টার দিকে দেশের বৃহৎ এই সার কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নূরুল ইসলাম।
তিনি বলেন, সার কারখানার নতুন ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের পাইলিংয়ের সময় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের গতি বেশি থাকায় নরসিংদী ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।

উপসহকারী পরিচালক নূরুল ইসলাম আরও বলেন, তিতাস গ্যাসের কর্মীরা গ্যাসলাইন বিচ্ছিন্নের কাজ করছেন। গ্যাসলাইন বিচ্ছিন্ন হলে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।
নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপনকারী মো. মোজাম্মেল বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি সার কারখানার পাশের নির্মাণাধীন ভবনে গ্যাসলাইনের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। পরে ওই ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net