1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৮ বার

কুড়ি পাউন্ড কেক কর্তন, অতিথিদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রধান সহ মিউজিকের মূর্ছনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব।

শনিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় মদিনা টাওয়ারের ৬ষ্ঠ তলায় ক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বিদ্যুতের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি’র কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ দেব মন্টু, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) এর সভাপতি নাসিমা সোমা, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, সোনারগাঁয়ের নতুন ধারার অনলাইন পত্রিকার প্রকাশক হাজী মোঃ শাকিল রানা, সোনারগাঁ থানার ওসি তদন্ত মো.তবিদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন মো.এ এইচ এম মাসুদ দুলাল, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ আওয়ামীলীগের উদীয়মান তরুণ নেতা এফরান হোসেন দ্বীপ, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোঃ হোসাইন, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শ্যামলী চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত অতিথিরা মনোমুগ্ধকর আয়োজন ও আপ্যায়নে সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সকল সদস্য বৃন্দ অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net