1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমকালো আয়োজনে বাগেরহাটে ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

জমকালো আয়োজনে বাগেরহাটে ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৬ বার

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় বাগেরহাটেও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বাগেরহাট প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দীন। প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুগান্তর ও মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি শওকত আলী বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, বাংলা নিউজের জেলা প্রতিনিধি এস এস শোহান। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গনমাধ্যম দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় ঢাকা পোস্ট. কমও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। বক্তারা ঢাকা পোস্ট.কমের সাথে জড়িত সকল গনমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এর আগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় প্রেসক্লাব এর সামনে এসে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাট এর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net