1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারী শরীফের দরস দিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারী শরীফের দরস দিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮৩ বার

দেশের অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকা’র জামিয়া মাদানিয়া বারিধারায় আজ (৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দাওরায়ে হাদীস সমাপনী বর্ষের শিক্ষার্থীদেরকে বুখারী শরীফের দরস (ক্লাস) প্রদান করেছেন আমীরে হেফাজত এবং দারুল উলূম হাটহাজারী’র শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (দা.বা.)।

জামিয়ার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, পরিচালনা পরিষদের আহ্বায়ক ও মুহাদ্দিছ মুফতি মনির হোসাইন কাসেমী, পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, পরিচালনা পরিষদের সদস্য ও মুহাদ্দিছ মুফতি কাজী ইকবাল হোসাইন, মুহাদ্দিছ মাওলানা হেদায়াতুল্লাহ সহ জামিয়ার অন্যান্য শিক্ষকগণ এসময় ছিলেন।

বুখারী শরীফের দরসদানের পর আল্লামা বাবুনগরী হযরত ইমাম বুখারী (রহ.)এর সংক্ষিপ্ত জীবনী এবং বুখারী শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিক্ষানবীসদের মাঝে তুলে ধরেন।

জামিয়া মাদানিয়া বারিধারার দাওরায়ে হাদীস সমাপনী বর্ষের তরুণ আলেমদেরকে √আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি, আদর্শের উপর অটল, অবিচল থাকা এবং √জীবন গেলেও বাতিলের সাথে আপোষ না করা’ এ দুইটি শর্ত উল্লেখ করে হাদীস অধ্যাপনায় সনদের ইজাযত (সম্মতি) প্রদান করেন।

দরসদান ও হিদায়াতী বয়ান শেষে আল্লামা বাবুনগরী জামিয়া মাদানিয়া বারিধারার উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত থাকা এবং ছাত্রদের জীবনের কামিয়াবীর জন্য বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জামিয়ার অন্যান্য বিভাগীয় শিক্ষার্থীরাও হেফাজত আমীরের বয়ান শোনতে একত্রিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net