1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা প্রশাসকের সহযোগিতায় শীতার্তদের পাশে মাটিরাঙ্গা প্রেসক্লাব। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

জেলা প্রশাসকের সহযোগিতায় শীতার্তদের পাশে মাটিরাঙ্গা প্রেসক্লাব।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৮ বার

শৈত্য প্রবাহে বিপর্যস্ত হতদরিদ্র মানুষ যখন অসহায় তখন এসব শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।
শনিবার (৬ফেব্রুয়ারি) বিকালে মাটিরাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক অসহায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।
শীতবস্ত্র বিতরনের সময় উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া,মাটিরাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ,সাংবাদিক মে:আবুল হাশেম,সাংবাদিক কমল কৃষ্ণ দে, প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন কনকনে শীতে যখন মানুষ অসহায় হয়ে পড়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাটিরাঙ্গা প্রেসক্লাবকে দুই শতাধিক কম্বল অসহায় গরিবদের মাঝে বিতরনের জন্য মাটিরাঙ্গা প্রেসক্লাব কে সহযোগিতায় করেন জেলা প্রশাসক।মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় গরিবদের মাঝে মাটিরাঙ্গা প্রেসক্লাব দুই শতাধিক কম্বল বিতরন করা হয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি অসহায় শীতার্তদের পাশে থাকেন তাহলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net