1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে ১জন নিহত,আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে ১জন নিহত,আহত ২

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩২ বার

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামে পিকআপভ্যানের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপভ্যানের চালক আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবুল কালাম বলেন, রোববার সকালে মনোহরদী থেকে মাছবাহী একটি পিকআপভ্যান ইটাখলার দিকে যাচ্ছিলো। পিকআপটি উপজেলার সিএন্ডবি এলাকায় পৌঁছে একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আলমগীর মারা যায়। এসময় আহত হয় পিকআপে থাকা আরো দুই জন।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপভ্যানের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানটি আমাদের শিবপুর থানায় রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net