1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় পুলিশের র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

ডেমরায় পুলিশের র‌্যালি অনুষ্ঠিত

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩১ বার

“তথ্য দিন, সেবা নিন” এ স্লোগানকে সামনে রেখে ও এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১ ইং উপলক্ষ্যে ডেমরায় পুলিশের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানার উদ্যোগে বুধবার দুপুরে ডেমরা পুলিশ ফাঁড়ি থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার গরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে একযোগে অংশগ্রহন করেন ডেমরার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতা নের্তৃরাসহ এলাকার সর্বস্তরের জনগন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দ্বীন মোহাম্মদ, সহকারী পুলিশ কমিশনার (এসি-পেট্রোল) আবুল কালাম , ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন, ইন্সপেক্টর অপারেশন মো. নূরে আলম সিদ্দীকি, ডেমরার ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুসসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

র‌্যালিতে পুলিশ কর্মকর্তারা বলেন, এ র‌্যালির মাধ্যমে আমরা ডেমরা থানা এলাকার সকল বাড়ীর মালিক ও ভাড়াটিয়াদের তথ্য নিবন্ধন ফরম পূরণ করে পুলিশের কাছে জমা দেওয়ার জন্য আহবান জানাচ্ছি। এ লক্ষ্যে আমরা সকলের সহযোগীতাও কামনা করছি। আর নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১ সফল হলে পুলিশ সহজেই অপরাধীদের চিহ্নিত করতে পারবে। সেই সঙ্গে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে এবং এলাকাবাসিও শান্তিতে বসবাস করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net