1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে বসন্ত বরন মেলার দুদিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

দিনাজপুরে বসন্ত বরন মেলার দুদিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১২ বার

দিনাজপুরের কালিতলাস্থ প্রাইম শপিং মলে অনুষ্ঠিত হলো ২দিনব্যাপি অনলাইন বেসিক বসন্ত বরণ মেলার সমাপনী অনুষ্ঠান । দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত মেলায় সববয়সী নারী-পুরুষ এর উপচে পড়া ভিড় ছিল দুদিন ধরেই। মেলায় কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলো কে পুরস্কৃত করা হয়। শুধু কেনাবেচা নয় মেলাটা ছিল শিক্ষণীয় এমনটাই দাবি আয়োজকদের ।

অনলাইন গার্লস ক্লাব এর পরিচালকবৃন্দের একান্ত প্রচেষ্ঠায় আয়োজিত এই মেলা পরিকল্পনা শেয়ারের পাশাপাশি নারীদের প্রতিভা বিকাশে ও নারী উদ্যোক্তাদের যাত্রা সুগমে সহায়তা করবে বলে আশাবাদী তারা ।

মেলায় স্থান পাওয়া স্টল মালিকরা জানান, দুদিনের এ মেলায় আমরা দিনাজপুরসহ এর বাইরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছি এবং আশানুরুপ বিক্রয় করতে সক্ষম হয়েছি । কেনাবেচার পাশাপাশি সকলের সামনে নিজেকে প্রতিস্থাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা । পরিচিতির প্রসার ঘটাতে এ মেলা ভুমিকা রেখেছে বলে দাবী করেন মেলার স্টল মালিকরা ।

মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ফাতেমা বেগম জানান, মেলা একটি মজার জায়গা যেখানে মনের মত সব জিনিসই মোটামুটি পাওয়া যাওয়া । বসন্তকে বরন করে নিতে এ ধরনের মেলার আয়োজন পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি । পাশাপাশি মেলায় এসে সাধ্যের মধ্যে সবকিছু পেয়েছি এমন দাবী জানান ফাতেমা । এর আগে ১৩ ফেব্রুয়ারী শনিবার ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস ।

ভিডিও কনফারেন্সিয়ে আরো যুক্ত হয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কর্মজীবি পরিষদের সভাপতি ড. শাহিন আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর ব্যাক্তিগত পি.এস আলমগীর হোসেন। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসী । দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন হিসেবে আফরিন মউ ও আফরোস মাহমুদ বন্না দায়িত্ব পালন করে আসছে।

ইতোমধ্যে ২৫ হাজার সদস্যের পরিবারের এ গ্রুপটি নারী উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে সক্ষম হয়েছে । গ্রুপের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন আসমা মুন, রেনেসা আলম, তাসপিয়া ও আনোয়ারা স্বপ্না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net