1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগস্টিক মালিক সমিতির উদ্দ্যোগে অসহায় ৭ শতাধিক মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন হুইপ ইকবালুর রহিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগস্টিক মালিক সমিতির উদ্দ্যোগে অসহায় ৭ শতাধিক মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন হুইপ ইকবালুর রহিম এমপি

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৬ বার

দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগস্টিক মালিক সমিতির উদ্দ্যোগে অসহায় ৭ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি।

৮ ফেব্রুয়ারী সোমবার বিকেলে দিনাজপুর শহরের বন্ধন কমিউিনিট সেন্টারে দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগস্টিক মালিক সমিতির উদ্দ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি।

সংগঠনের সহ: সভাপতি ডা: মমতাজ বেগম পলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সা: সম্পাদক গোলাম নবী দুলাল, বিএমএ‘র সভাপতি ডা: এসএম ওয়ারেস।

অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরন করে নেন দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগস্টিক মালিক সমিতির সভাপতি ডা: মো: মনসুর আলী সরকার সা: সম্পাদক মো: আতিকুর রহমান নিউ, সংগঠনের প্রতিষ্ঠাতা সা: সম্পাদক এবং বর্তমান সহ:সভাপতি মো: আসাদুর রহমান ভুইয়া (তপন),সহ:সভাপতি ডা: মমতাজ বেগম পলি। এছাড়াও সবাইকে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন সংগঠনের সদস্য সবুজ, আতিক, সিদ্দিক, বুলু, বকুল, মতিন, ইভা, শামীম।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার অসহায় ৭ শতাধিক নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net