1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ছাত্রলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ধর্মপাশায় ছাত্রলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মহি উদ্দিন আরিফ হাওরাঞ্চল প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬১ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই নদী জলমহালে জেলে শ্যামারচরণ হত্যার ঘটনায় স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন জড়িত নয় দাবি করে এবং এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রলীগ।

শনিবার (২০শে ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর ও শাকিল খানের যৌথ পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা তরুণ লীগের আহবায়ক তানভীর কবির, উপজেলা ছাত্রলীগ নেতা মমিন আহমেদ রাজ, তাসিনুল হক রাফি, মুরসালিন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ সুজন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফ শাহ, আজিজুল হক, ইকবাল হোসেন হাসান, ইমরান মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, জেলে হত্যার ঘটনায় এমপি রতন ও তার ছোট ভাই রোকনকে জড়িয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা করে যাচ্ছে যা সত্য নয়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করার পাশাপাশি হয়রানীমূলক গ্রেফতার বন্ধ করে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান।
এ ছাড়াও বক্তারা বলেন, যদি দ্রুত এ ঘটনার সত্য উদঘাটন না হয় এবং এমপি রতন ও চেয়ারম্যান রোকনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচির দিকে অগ্রসর হবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net