1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ডাকে তড়িৎ সাড়া দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন কাজী মহসিন চৌধুরী -ব্যারিস্টার আনিস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

বঙ্গবন্ধুর ডাকে তড়িৎ সাড়া দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন কাজী মহসিন চৌধুরী -ব্যারিস্টার আনিস

কে এম ইউছুফ [হাটহাজারী] ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫২ বার

কোন প্রতিদানের প্রত্যাশা ছাড়াই বীর মুক্তিযোদ্ধা কাজী মহসিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তড়িঘড়ি সাড়া দিয়েই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন’ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হাটহাজারীর ধলই ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী মহসিন চৌধুরীর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সাবেক মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি এবং হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন- দেশের মানুষ তার যোগ্যতা অনুসারে হয়তো এমপি, মন্ত্রী, শিল্পপতি হতে পারবে, কিন্তু মুক্তিযোদ্ধা মহসিন চৌধুরীর মতো মুক্তিযোদ্ধা হতে পারবেনা’।

কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা কাজী মো. মহসিন চৌধুরীর নাগরিক শোকসভা উদযাপন কমিটি’র আহবায়ক জিয়াউল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইবরাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুস গণি চৌধুরী।

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী।

নাগরিক শোকসভা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।

মরহুমের জীবনীর উপর আরো আলোচনা করেন- কর্নেল (অব.) শওকত ওসমান, অধ্যক্ষ কল্যাণ নাথ, অধ্যক্ষ মহিউদ্দিন, ফরহাদাবাদ চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, চ/উ জেলা ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর আলম, সাবেক ছাত্র নেতা দোলোওয়ার হোসেন মিন্টু, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান, আনোয়ার হাফিজ, নুরুল আলম চৌধুরী, আলি আকবর চাম্বু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net