1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারে সরকারি অনুদানের চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারে সরকারি অনুদানের চেক বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১২ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ১ লক্ষ ৭০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বন বিভাগ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালী ইকোপার্কের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি।

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বন্যহাতি দ্বারা নিহত ও আক্রান্তদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় জীববৈচিত্র ও বন্যপ্রানী সংরক্ষণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টাচার্য, চট্টগ্রাম বিভাগীয় জীববৈচিত্র ও বন্যপ্রানী সংরক্ষণ, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বেগম, বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমূখ।

এসময় বন্যহাতির আক্রমণে নিহত পুইছড়ি ইউনিয়নের জহুর লাল দেব’র পরিবারকে ১লক্ষ টাকার চেক সহ সরল ইউনিয়নের আহত মু. শাহ্ আলম চৌধুরীর পরিবার কে ৫০ হাজার টাকার চেক, ক্ষতিগ্রস্থ পুকুরিয়া ইউনিয়নের মু. এয়াকুব আলীকে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এসময় বন কর্মকর্তারা হাতি বা বন্য প্রাণী চলাচলের রাস্তায় বসতি স্থাপন না করার আহবান জানিয়ে বলেন, ‘অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ডুকে পড়ে বাড়ি ঘরে হামলা চালায়। বন্যপ্রাণীর চলাচলের রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্তক থাকতে হবে।’

ক্যাপশনঃ বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করছে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি ও বন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net