1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৮ বার

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পি.এইচ ডি’র মেধাবী ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমিনুল হীরা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দক্ষিণ ভারতের হায়াদ্রাবাদের ওসমানীয়া বিশ্ববিদ্যালয়ের থিয়েটার আর্টস বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, লোকজ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ।।

রোববার (৩১ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এই নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমানা রুমা। সাংগঠনিক সম্পাদক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব ইসলাম জিকো,
প্রচার সম্পাদক হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনিক কর্মকার, দপ্তর সম্পাদক হিসেবে জেইন বিশ্ববিদ্যালয়ের কাকন কুমার উজ্জ্বল, এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শরীফা খাতুন সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন।।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আইসিসিআর এর পশ্চিমবঙ্গ শাখার প্রধান জনাব গৌতম দে। পাশাপাশি অন্যতম উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক তাসলিমা আক্তার। উপদেষ্টা মন্ডলীতে ছাত্র উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিগত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব মো. আফতাব উদ্দিন। পাশাপাশি ছাত্র উপদেষ্টা হিসেবে আরও মনোনীত হয়েছেন বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষণ দাস।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে ন্যাশনাল আয়ুর্বেদী বিশ্ববিদ্যালয় থেকে সঞ্চয়িতা মন্ডল, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সিয়াম ইসলাম, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাগর দাশ রুপক, ব্যাঙ্গালোরের জেইন বিশ্ববিদ্যালয় থেকে মো. সাইফুল ইসলাম শাকিল এবং মো. নাহিদ ইসলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শান্ত সূত্রধর, নন্দ, অর্জুন কুমার মোহান্ত, অঞ্জনা দাস, তমা দে এবং মৌমিতা সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট এই কমিটি পহেলা ফেব্রুয়ারী থেকে পরবর্তী ছয় মাস দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net