1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৪ বার

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে জড়িয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি বাণিজ্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে তোলপাড় চলছে। দলের নেতাদের দাবি, ষড়যন্ত্রমূলক এবিএম মোশাররফকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার ছড়ানো হয়।
এ অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাজাদুল ইসলাম শামীম । তিনি বলেন, ভাইরাল অডিও’র একপ্রান্তে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য কবির হোসেন তালুকদার এবং অপরপ্রান্তে পটুয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির ছিলেন। তাদের কথোপকথনের একপর্যায় নবগঠিত উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি প্রসঙ্গে অর্থনৈতিক লেনদেনের (১৬ লাখ টাকা) মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য উপস্থাপন করা হয়। সেই তথ্যে কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনকে অহেতুক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়।

তিনি আরও বলেন, তৃণমূলের মতামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নবগঠিত কমিটি করা হয়। বিএনপির নতুন কমিটিতে কবির হোসেন তালুকদার কাঙ্খিত পদ না পাওয়ায় কাল্পনিক ও ভিত্তিহীন অর্থনৈতিক লেনদেনের তথ্য কথোপকথনে উল্লেখ করেন। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। এতে দলের নেতাকর্মী বির্বত।
এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান ফরাজী, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, সদস্য মাহবুব হোসেন তালুকদার, আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক অরুন মীর, যুগ্ম আহবায়ক নিয়াজ আকন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহান মাহমুদ সোহাগ প্রমুখ। বক্তারা এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবির তালুকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের শীর্ষ নেতাদের কাছে দাবি জানান।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার বলেন, ‘ওটা ভিত্তিহীন। ওঠা আমার কণ্ঠ না। এডিট করে কেউ করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে হেও করার জন্য করছে।’ জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এগুলো একটা বানোয়াট ষড়যন্ত্র। এবং এর কথা ও বাস্তবতার সঙ্গে কোন মিল নেই। এইটা একটা স্বার্থন্বেষী মহল তার স্বার্থ উদ্ধারের জন্য অপপ্রচার চালাচ্ছে।’
উল্লেখ্য, রোববার ‘জাতীয়তাবাদী যুবদল তৃণমূল’ নামক ফেসবুক আইডি থেকে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি বাণিজ্যের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net