1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাংকের টাকা পরিশোধ না করায় চৌদ্দগ্রামে ছয় মাসের সাজাপ্রাপ্ত মাহবুবুল হক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন

ব্যাংকের টাকা পরিশোধ না করায় চৌদ্দগ্রামে ছয় মাসের সাজাপ্রাপ্ত মাহবুবুল হক গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের দায়েরকৃত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত মাহবুবুল হককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন।

জানা গেছে, ২০১০ সালের ৮ জুলাই ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার পক্ষ থেকে মাহবুবুল হকের বিরুদ্ধে ২৩ লাখ ৬৮ হাজার ৮১৩ টাকার চেক ডিজঅনার মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতারের পর তিনি আদালতের মাধ্যমে ৭ লাখ ৩৪ হাজার ৯২৪ টাকা ও ব্যাংকে ৪ লাখ টাকা জমা দিয়ে জামিনে মুক্তি পান। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ২০২০ সালের ২০ জানুয়ারি তার আপিল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম মাহবুবুল হককে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে আরও একটি মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে।

এদিকে ইসলামী ব্যাংক লিমিটেড চৌদ্দগ্রাম শাখার সূত্রে জানা গেছে, বারবার চেষ্টার পরও আটককৃত মাহবুবুল হক পাওনা টাকা পরিশোধ করতে গড়িমসি করে। সর্বশেষ আদালতের আদেশে মাহবুবুল হককে পুলিশ গ্রেফতার করে। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net