1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাগ্যকুল-দোহার সড়কের পাশে বালু মহাল! যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

ভাগ্যকুল-দোহার সড়কের পাশে বালু মহাল! যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৯ বার

ভাগ্যকুল-দোহার আন্ত:সড়কের কয়কীর্ত্তণ এলাকায় সড়কের উত্তর পাশে একটি মিনি বালু মহাল বানিয়ে ড্রেজার দিয়ে এসব
বালু অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে করে একদিকে যেমন সরকারের কোটি কোটি
টাকা ব্যয়ে নির্শিত সড়কের ক্ষতি হচ্ছে। অপরদিকে সড়কের প্রায় অর্ধেক জায়গা
দখল করে এসব বালু স্তুপ করে রাখা হয়েছে। এতে করে রাস্তায় বিভিন্ন যানবাহন
চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে
পথচারী। এছাড়াও এর আগে গত বন্যায় সড়ক উপচে পানি প্রবাহের কারণে ব্যস্ততম
সড়কটির বিভিন্ন স্থান ভেঙেচূরে যায়। পরে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ দ্রুত ওই
সড়কের ভাঙাচূরা অংশগুলো সংস্কার কাজ করেন। এখনো সড়কের কিছু অংশে
সংস্কার কাজ চলমান রয়েছে। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে রাস্তা ভেঁদ করে নেওয়া
হচ্ছে ড্রেজার পাইপ।

সরেজমিনে দেখা গেছে, ভাগ্যকুল-দোহার সড়কের উত্তর পাশে ও একই সড়কের
কয়কীর্ত্তন-শ্যামশিদ্ধি রাস্তার সংযোগ স্থলে দোকানের পাশেই সড়ক জুড়ে বালুর
স্তুপ রেখে রিতীমত একটি মিনি বালু মহাল তৈরী করা হয়েছে। সড়কের সামান্য
নিচেই ড্রেজার পাইপের মাধ্যমে এসব বালু নেওয়া কাজ চলছে। লক্ষ্য করা গেছে,
শ্রমিকরা সড়কের বালু নেওয়ার জন্য শ্যালো ইঞ্জিনের মাধ্যমে পানির পাইপ দিয়ে
বালুর স্তুপে পানি দিচ্ছেন। পানির তোড়ে সড়কের নিচের অংশ (গোর বাঁধ) ভেঙে
যাচ্ছে।

এ সময় উপস্থিত ড্রেজার মালিক সোহেলের কাছে জানতে চাইলে তিনি দম্ভ করে
বলেন, রাস্তায় বালু রেখে কাজ করলে আপনাদের সমস্যা কোথায়? সমস্যা হলে পরে
দেখবো। খোঁজ খবর নিয়ে জানা যায়, শ্যামসিদ্ধি এলাকার আব্দুল লতিফের বাড়িতে
এসব বালু নেওয়া হচ্ছে। লতিফের কাছে ড্রেজার মালিক সোহেল বালু বিক্রি
করেছেন। এছাড়াও আন্ত:সড়কটির জুশুরগাঁও এলাকা থেকে বালাশুর চৌরাস্তা পর্যন্ত
বিভিন্ন পয়েন্টে সড়কের ২/৩ ফুট নিচ ভেঁদ করে ৫/৬টি ড্রেজারের পাইপ লাইন
নেওয়া হয়েছে। রাস্তা বরিং করে এসব পাইপ লাইন টানার কারণে সড়ক দেবে যাওয়ার
আঙ্ককা করছেন স্থানীয়রা।

এব্যাপারে সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর অফিসের উপ-প্রকৌশলী মো.
সাঈদ আলম জানান, খোঁজ খবর নিয়ে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net