1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার নাসিরের বাগানে গাছে গাছে শোভা পাচ্ছে বীজবিহীন কুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ 

মাগুরার নাসিরের বাগানে গাছে গাছে শোভা পাচ্ছে বীজবিহীন কুল

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৯ বার

মাগুরায় বীজবিহীন কুল চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতড়া গ্রামের নাসির এগ্রো ফার্মের মালিক নাসির আহম্মেদ।তার কুল গাছে এখন শোভা পাচ্ছে বীজবিহীন কুল। দেশে এই প্রথম মাগুরায় চাষ হওয়া বীজবিহীন কুল সফলভাবে চাষের পর এখন তিনি বাজারজাত শুরু করেছেন। কুলের পাশাপাশি উৎপাদিত চারা বিক্রি করেও তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নাসিরের এই সফলতায় এলাকায় পড়েছে ব্যাপক সাড়া। মাগুরার কৃষি বিভাগ বলছেন, নাসির আহম্মেদ নতুন জাতের বীজবিহীন কুল ও উৎপাদিত চারা বিক্রি করে নিজে যেমন আর্থিকভাবে সফলতা অর্জন করে চলছেন পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছেন। কৃষি বিভাগও এই জাতটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

নাসির আহম্মেদ আমাদের প্রতিনিধিকে জানান,কৃষি বিজ্ঞানী খাঁন মোঃ মনিরুজ্জামান আমাকে এই কুল চাষে উদ্বুদ্ধ করেন,পরে ইউটিউব থেকে বীজবিহীন এ কুলের সন্ধান পান তিনি। গত বছরের এপ্রিলে প্রতিবেশী দেশ ভারত থেকে দুই হাজার চারা সংগ্রহ করে তার চার একর জমিতে রোপণ করেন।রোপনের চার-পাঁচ মাসের মধ্যে গাছে ফুল আসে। ফুল থেকে প্রতিটি গাছে প্রচুর কুল ধরে। বর্তমানে বাগানের প্রতিটি গাছে গাছে পাকা কুল শোভা পাচ্ছে। ইতোমধ্যে পাকা এ কুল তিনি বাজারজাত করতে শুরু করেছেন। যার মধ্যে দুই একর জমির কুল তিনি ছয় লাখ টাকায় স্থানীয় ব্যাপারীদের কাছে বিক্রি করেছেন। বাকি দুই একর জমির কুল বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের কাছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করছেন। ৪ একর জমিতে বীজবিহীন এ কুল চাষে নাসির আহম্মেদের প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। তবে উৎপাদিত কুল ১০ লাখ টাকা ও উৎপাদিত প্রায় ৫ হাজার চারা থেকেও কয়েক লাখ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন। ইতোমধ্যে এলাকার অনেকেই তার কাছ থেকে চারা কিনে বাগান করা শুরু করেছেন। প্রতিটি চারা তিনি ৫০ টাকায় বিক্রি করছেন।

দুলাল,শওকত, রশিদ মিয়াসহ অনেক ব্যাপারীরা বলছেন, তারা নাসিরের বাগান থেকে এ কুল কিনে নিয়ে স্থানীয় বাজারের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাজারসহ, মানিকগঞ্জ, সাভার ও বাইপাইলে নিয়ে বিক্রি করছেন। বাজারে বীজবিহীন নতুন জাতের এ কুলের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। নাসির আহম্মেদের ভিন্নধর্মী এই কুল বিক্রি করে তারা প্রচুর পরিমানে লাভবান হচ্ছে
মাগুরা সদরের রাউতারা গ্রামের কৃষক মহিদুল হোসেন মকবুল হোসেন দ্বারিয়াপুর গ্রামের আখের আলী শিকদারসহ একাধিক কৃষক বলছেন, নাসির আহম্মেদ নতুন জাতের এ কুলের চাষ করে শুধু আর্থিকভাবে লাভবান হচ্ছেন তা নয়, এলাকায়ও ব্যাপক সাড়া ফেলেছেন।সরেজমিনে দেখা যায় ঢাকা অডিট অফিস থেকে অডিট অফিসার শেখ লুলু রায়হান, মাগুরার ইফা’র সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান এবং আল সাদিক ট্রাভেলসের পরিচালক কাজী জাফর সিদ্দিক সহ অনেকেই এসেছেন নাসিরের বীজবিহীন কুল বাগান পরিদর্শন কুল ক্রয় করতে।
মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আতিকুর রহমান বলেন, নাসির আহম্মেদ কৃষিকে বাণিজ্যিকীকরণের পথে দারুনভাবে সফল হয়েছেন। আমরা তার সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net