1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে ১জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে ১জন নিহত

মোঃ সাইফুল্লাহ /মাগুরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৭ বার

মাগুরা শহরতরীর বরুনাতৈল পশ্চিম পাড়া গ্রামে ২৫ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিবেশি যুবকের ছুরিকাঘাতে আকামত মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বরুনাতৈল গ্রামের মৃত মোবারক মোল্লার পুত্র নিহত আকামত মাগুরা পুরাতন বাজারে শ্রমিকের কাজ করতেন।

নিহতের ছেলে নাসিরুল হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তার বাবা বাড়ির সামনে আলাউদ্দিনের দোকানে চা খেতে যান। এ সময় প্রতিবেশি জালাল শেখ (জালার) পুত্র এশা শেখ হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে তার বাবা আকামতের বুকে ছুরি দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনা স্থলে উপস্থিত লোকজন আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কী কারণে তার বাবাকে নির্মমভবে হত্যা করা হলো তারা তা জানেন না।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফুর রহমান জানান, হাসাপাতালে আসার আগেই আকামতের মৃত্যু হয়। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহৃ রয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের কারণ ও অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। থানায় মামলা দায়ের হয়েছে,মামলা নং ৩৫/৬৩ তারিখ ২৫/০২/২০২১ইং, ধারা ৩০২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net