1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মােঃসাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় গরিব ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও বিভিন্ন ধরনের খাবার বিতরন করা হয়েছে । ০১ ফ্রেবুয়ারি ২০২১ সোমবার বিকালে শ্রীপুর প্রেস ক্লাবের সামনে থেকে থেকে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরন শুরু করা হয়।
শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মুসাফির নজরুলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবির।
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারি প্রকৌশলী অভিতাত সরকার, প্রেসক্লাবের উপদেষ্টা মিয়া শাহাদত হোসেন, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক আবু হাসান লিটন, বিকাশ বাছাড়, লেলিন জাফর, সিরাজুল ইসলাম টোকন, জিল্লুর রহমান সাগর, আঃ রশিদ মোল্লাসহ অন্যরা।

আনুষ্ঠানিক ভাবে বিতরন শেষে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাত পর্যন্ত অসহায় ও ছিন্নমুল হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে এবং ইয়াতিমখানায় গিয়ে কম্বল ও আটা,দুধ,লবন,সাবানসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ভর্তি প্যাকেট বিতরন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন কবীর। এ সময় তাঁর সংগে ছিলেন উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার এবং শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এই হাঁড় কাঁপানো শীতে শ্রীপুর প্রেসক্লাবের ন্যায় দেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানেরা মানবতার এই মহৎ সেবাই এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net