1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবদরদি পরাণ রহমান এর জীবনাদর্শ আগামী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মানবদরদি পরাণ রহমান এর জীবনাদর্শ আগামী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৬ বার

ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন
মানবদরদি পরাণ রহমান এর জীবনাদর্শ আগামী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান

মুক্তিযুদ্ধের পরপরই পরাণ রহমান ঘাসফুল প্রতিষ্ঠা করেন এবং দেশ পুন:গঠনে প্রশংসনীয় ভুমিকা রাখেন। পরাণ রহমানের কর্ম-জীবন আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল স্মরণ সভায় বক্তারা-মানবদরদি পরাণ রহমান এর জীবনাদর্শ আগামী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

আজ ১৮ ফেব্রুয়ারী ঘাসফুল নির্বাহী পরিষদ চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিনের সভাপতিত্বে এবং ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য জেরিন মাহমুদ হোসেন সিপিএ, এফসিএ’র সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল স্মরণ সভায় বক্তব্য রাখেন এরোমা দত্ত এম পি, সাবেক সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ পারভেজ এমদাদ, সাবেক সচিব ফেরদৌস আরা বেগম, ৩১৫বি ৪ এর জেলা গভর্ণর লায়ন সুকান্ত ভট্টাচার্য এমজেএফ, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, ওয়াইডব্লিউসিএ এর জেনারেল সেক্রেটারি সিনথিয়া ডি রোজারিও, সাবেক বিশ্ব ব্যাংক কর্মকর্তা ও ঘাসফুলের প্রধান উপদেষ্টা সাদিয়া চৌধুরী, ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ। পরাণ রহমান’র স্মরণে রবীন্দ্রনাথ ঠাকুর’র ‘পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন মোনা হক। মোনাজাত পরিচালনা করেন শিখা জামান।

ভার্চুয়াল স্মরণ সভায় এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ঘাসফুল নির্বাহী পরিষদ’র যুগ্ম-সাধারণ সম্পাদক কবিতা বড়–য়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য প্রফেসর ড. গোলাম রহমান, জাহানারা বেগম, নাজনীন রহমান, ইয়াসমিন আহমেদ, ঝুমা রহমান, আরডিসি এর জান্নাত-ই ফেরদৌস, পরাণ রহমানের সহপাঠী বিগ্রেডিয়ার(অবঃ) রাজিয়া খানমসহ দেশ বিদেশের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, ও গুণগ্রাহী।

উল্লেখ্য এদিন ঘাসফুল প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৮:০০টায় খতমে কোরআন এবং ৯:০০টায় পবিত্র মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল শেষ হয়। মাহফিলে ঘাসফুলের প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net