1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

মীরসরাইতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ এর উদ্বোধন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০৬ বার

সারা দেশের ন্যায় মীরসরাইতেও একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ এর উদ্বোধন করা হয়। রবিবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন সর্বপ্রথম এই ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ মিজানুর রহমান, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক নুরুল আলম, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক নিজাম উদ্দিন, আলাউদ্দিন মেম্বারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যক্তিবর্গ।

মীরসরাইতে এখন পর্যন্ত ৪৯০ জন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ১৭৩ জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেসেজ দেওয়া হয়েছে। সর্বমোট মীরসরাই এর জন্য টিকা ভায়াল এসেছে ২৩৯০ টি। এক ডোজ নেওয়ার পর ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বলা হয়েছে প্রথম পর্যায়ে আমরা প্রায় সাড়ে এগারো হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করতে পারব। প্রথম ধাপে করোণা যুদ্ধের সম্মুখে থাকা ব্যক্তিবর্গ কে এবং ৫৫ বছর এর উর্দ্ধে সকলকে এ টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় অন্যান্য দেশের আগে আমরা এ করোনার ভ্যাকসিন পেয়েছি। জনগণকে কোন বিভ্রান্ত না হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, সকলকে এ টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে সবাই যেন এই টিকা গ্রহণ করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ৫৫ বছরের উর্ধ্বে সকল ব্যক্তি কে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য যাতে করে করোনার ভ্যাকসিন সকলের নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net