1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুন্সীগঞ্জ শ্রীগরের দোগাছিতে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

মুন্সীগঞ্জ শ্রীগরের দোগাছিতে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কোলাপাড়া এলাকার দোগাছি বাজার আর্মি ক্যাম্পের সামনে ফুট ওভার ব্রিজের
দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে এলাকাবাসী এই
কর্মসূচির আয়োজন করেন। প্রায় ৫ শতাধিক মানুষ এসময় এখানে ফুটওভার
ব্রিজ নির্মাণের দাবীতে সড়ক অবরোধ করেন। এতে করে প্রায় ২৫/৩০ মিনিট
সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনা বাহিনীর সদস্যরা এসে
অবরোধকারিদের সরিয়ে আনেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, গত ১১ ফেব্রুয়ারি ২০২১ইং ঢাকা-মাওয়া
হাইওয়ে দোগাছি বাজার আর্মি ক্যাম্প সংলগ্ন মোছাঃ দোলনা বেগম সড়ক
দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পথচারী
পারাপারে কোনও ফুটওভার ব্রিজ না থাকায় এখানে দিনদিন মৃত্যুকুপে পরিণত
হয়েছে। প্রায় সময়ই দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। তাই এখানে একটি ফুটওভার
ব্রিজ নির্মাণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ সেনা
বাহিনীর সদস্যগণ আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে
এবিষয়ে তারা গুরুত্বসহকারে আলাপ করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দোগাছি এলাকার মৃত
মহিউদ্দিন শেখের স্ত্রী দোলনা বেগম (৬৫) একটি যাত্রী বাহী বাসের চাপায় মারা
যান। সে ঢাকা থেকে দোগাছি এসে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর
একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্তানরা দেশের বাহিরে
থাকার কারণে দোলনা বেগমের মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমাগারে রাখা
হয়েছিল। পরে সোমবার বাদ যুহুর দোগাছি বাজারে মরহুমার জানাজা শেষে
স্থানীয়রা ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net