1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়কের কাজ, জনদুর্ভোগ চরমে! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়কের কাজ, জনদুর্ভোগ চরমে!

মাহমুদুল হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৫ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এলজিইডির একটি রাস্তার কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও শেষ হয়নি এখনো। উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের বিলের বাড়ি পাঁকার মাথা থেকে প্যাদা বাড়ি পাঁকা সড়ক পর্যন্ত কাচা রাস্তা পাকাকরনের নামে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখে মেসার্স খোকন শিকদার ঠিকাদার প্রতিষ্ঠান। পাকাঁকরনের নামে খোঁড়াখুঁড়ি করে ইটের খোয়া বিছিয়ে বেহাল করে রেখেছে রাস্তাটি। এতে করে দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার বসবাসকারী মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের কৃষি উৎপাদিত পন্য পরিবহন, স্কুল কলেজের শিক্ষার্থী , রোগী বহন নিয়ে বিপাকে পড়েছেন এই ইউনিয়নের মানুষ। রাস্তাটির সংস্কারের অভাবে দীর্ঘদিন দুর্ভোগে আছেন তারা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে এ সড়কটি কাচা ছিলো , তখন যে ভোগান্তি ছিল তার চেয়েও বেশি ভোগান্তি এখন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রæত পাকাকরনে দাবি জানাই।
সরেজমিনে দেখা যায়, পুরো সড়ক জুড়ে ইটের খোয়া আর বড়বড় আদলা ইট। সড়ক যেন এখন বড়বাইশদিয়াবাসীর গলার কাটা।
বড়বাইশদিয়ার চিত্র শিল্পী মোঃ শাহ আলম বলেন, বাড়বাইশদিয়া এবং মৌডুবী ইউনিয়নে মানুষের চলাচলের জন্য প্রধান সড়ক এটি। ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটিতে দায়সাড়া কাজ চালাচ্ছেন। এলজিইডির নেই কোনো তৎপরতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির কাজ সম্পন্ন করার আহŸান জানান তিনি।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসনাত আবদুল্লাহ মুঠোফোনে বলেন, রাস্তাটিতে ইটের খোয়া থাকার কারনে মানুষের চলাচলে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমি বারবার এলজিইডি ইঞ্জিনিয়ারের কাছে গেছি, ইঞ্জিনিয়ার বলছে কন্ট্রাক্টর কাজ ফেলে চলে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার খোকন শিকদার মুঠোফোনে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা শিকার করে বলেন, ফান্ডে টাকা নেই , পাথর আসতে বিলম্ব হয়েছে। আমরা ওই কাজ নিয়ে আছি, পাথর আসলে ঢালাই দিয়ে দেব। তারপর মেয়াদোত্তীনের্র থাকবে কি। ঢালাই দিতে কত দিন লাগবে? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাস ২ এর মধ্যে কাজ ক্লিয়ার করবো।
এ বিষয়ে এলজিইডির প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net