1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে শিক্ষক সমিতি( বিটিএ)'র শতবর্ষের পূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

রাউজানে শিক্ষক সমিতি( বিটিএ)’র শতবর্ষের পূর্তি উদযাপন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২১ বার

রাউজান পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাওয়া মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকরা। শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠদান করালে হবে না। মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে মনে করেন। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রতিটি বিদ্যালয়কে অবকাঠামো উন্নয়ন ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছেন। শিক্ষার গুণগত মান রক্ষার দায়িত্ব শিক্ষকদের। তিনি শনিবার ( ৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ)’র ঐতিহ্য ও গৌরবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।রাউজান উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক সমিতি রাউজান উপজেলা (উত্তর) শাখার আয়োজিত শতবর্ষের পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাঞ্চন বিশ্বাস। সংগঠনের সাধারণ সম্পাদক জাকের হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশ্বজিৎ মহাজন,দুলাল চন্দ্র শীল, যুগ্ন সম্পাদক মাওলানা রফিকুল আলম রেজভী, পিন্টু বড়ুয়া, অর্থ সম্পাদক ফিরোজ আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন হায়দারী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, রাজু ভট্টাচার্য, সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সিরঘাটাস্থলে গিয়ে সমাপ্তি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net