1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান খেলোয়াড় সমিতির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

রাউজান খেলোয়াড় সমিতির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০৬ বার

রাউজান খেলোয়াড় সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান একে এম ফজলুল কবির চৌধুরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাউজান খেলোয়াড় সমিতির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, উদ্বোধক ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সচিব মেজবাহ উদ্দিন আকবর,নজরুল ইসলাম, মাষ্টার তছলিম উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন, ওসমান গণি রানা। সংগঠনের নির্বাহী সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য সাদিকুজ্জামান শফি, নাছির বাবুল, সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী শেকু, সহ সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কে এম আজাদ রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.পারভেজ, সহ সাধারন সম্পাদক গাজী মো.আলমগীর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মো.সাইদুল আলম,অর্থ সম্পাদক ইলিয়াছ, সহ অর্থ সম্পাদক মো.সফি, ক্রীড়া সম্পাদক আব্দুল হালিম সেলিম, প্রচার সম্পাদক মো. সেলিম, সহ প্রচার সম্পাদক মো.ছমিউদ্দিন, দপ্তর সম্পাদক রাশেদ তালুকদার, আকবর হোসেন, দিদারুল আলম বাবু, মোজাহেরুল হক সোহেল, প্রবাসি মো.মহসিন প্রমুখ। পরে প্রধান অতিথি রাউজান খেলোয়াড় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্যপাঠ ও ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংগঠনের কয়েকজন উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net