1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত মেয়র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল

রাউজান পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত মেয়র

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৭ বার

রাউজান পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত অভিযানে মাঠে নেমেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাউজান পৌর সদর মাস্টারদা সূর্যসেন চত্বর থেকে মুন্সিরঘাটা মাদ্রাসার গেট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সড়কের দুইপাশে বিভিন্ন স্থাপনায় সাঁটানো ও ঝুলানো পোস্টার, ব্যানার খুলে আগুনে পুড়ে ফেলা হয়। সড়কের উপর বসানো ভাসমান দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। এসময় ছিলেন ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জানে আলম জনি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা তছলিম উদ্দীন , উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, তানভীর চৌধুরী ,নাছির উদ্দীন,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, রাউজান খেলোয়ার সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ, বেলাল হোসেন সিফাত প্রমুখ। অভিযান সম্পর্কে নবনির্বাচিত পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, দীর্ঘ দুই দশক পৌরবাসী সেবা হতে বঞ্চিত ছিলেন। আমি অবহেলিত এই পৌরসভাকে জনসেবামুখি ও পরিচ্ছন্ন একটি আধুনিক শহর গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমি কাজ করে যাব। পৌরবাসীর সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আ.লীগ দল থেকে মেয়র পদে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আমার রাজনৈতিক অভিভাবক রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী আমার উপর আস্তা রেখে যেই দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net