1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র এক, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর ১৩ জনের মনোনয়নপত্র জমাদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র এক, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর ১৩ জনের মনোনয়নপত্র জমাদান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৫ বার

পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১জন,কাউন্সিলর পদে ১০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২ফেব্রয়ারী) বিকেল ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীগণ।

প্রথম রিটানিং অফিসারের কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে সঙ্গে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।এরপর একে একে সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমাদান কারীরা হলেন ১,২,৩ ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ জেবুন্নেসা, ৭,৮,৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলমগীর আলী, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান,৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী ইকবাল, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শওকত হাসান, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জানে আলম জনি, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এড. দিলীপ চৌধুরী, ৯নং ওয়ার্ডে রাউজান পৌর আ.লীগের সি.সহ সভাপতি জসিম উদ্দিন।

এছাড়া ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জমা দেয়া প্রার্থীর নাম বিকাশ দাশ গুপ্ত। রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সংবাদ মাধ্যমকে জানান মেয়র পদে ১জন,কাউন্সিলর পদে ১০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩জন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়পত্র জমা দেননি। ব্যাক্তিগত অজুহাত দেখিয়ে বিএনপি দলীয় প্রার্থী আবু জাফর চৌধুরী রিটানিং কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্য মনোনয়ন পত্র জমা দেননি।সূত্র বলেছেন নাম প্রচারের জন্য তিনি দলীয় প্রতীক নিয়েছিলেন। রিটানিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই বাচাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী, এই পৌরসভায় ইভিএমের মাধ্যমে আগামি ২৮ ফেব্রুয়ারি ২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা৫০ হাজার ৫ শত ৮৪জন।পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪৮ জন,নারী ভোটার ২৪ হাজার ১৩৬জন।সর্বশেষ রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net