1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরাতন- নতুন দু'জনের মনোনয়নপত্র জমাদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

রাউজান পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরাতন- নতুন দু’জনের মনোনয়নপত্র জমাদান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৭৯ বার

রাউজান পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিলেন ২জন প্রার্থী।৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরের এডভোকেট সমীর দাশগুপ্ত’র সাথে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন দাখিল করেছেন বিকাশ দাশগুপ্ত নামের নতুন একজন। মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারী) সকালে বিকাশ দাশের মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানান
রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। বিকেলে বর্তমান কাউন্সিলরের এডভোকেট সমীর দাশগুপ্ত তার সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেয় রিটানিং অফিসারের কার্যালয়ে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দীন, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net