1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে একই রাতে দুই এলাকায় ৫ টি ঘরের মালামাল লুট ডাকাত আতংকে এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

লাকসামে একই রাতে দুই এলাকায় ৫ টি ঘরের মালামাল লুট ডাকাত আতংকে এলাকাবাসী

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৫ বার

লাকসাম পৌরশহর ও উপজেলাজুড়ে ঘন ঘন ডাকাতির ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতি ঘটনাটি ঘটেছে শনিবার ( ৭ ফেব্রুয়ারী) গভীর রাতে পৌরশহরের ৯নং ওয়ার্ড উত্তরকুল গ্রামে গরু ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়ি ও উপজেলার উত্তরদা ইউপির আওয়ামীলীগ নেতা পোলইয়া গ্রামে মৃত ছাফায়েত উল্লাহ মজুমদারের বাড়িতে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌরশহরে উত্তরকুল গ্রামে গরু ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়িতে লোকজন ঘুমন্ত থাকাকালে ১২/১৫ জনের ডাকাতদল ভবনের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে। বাড়ির মালিক বিল্লাল হোসেনের রুমের দরজা ভেঙ্গে বিল্লালের হাত-পা বেঁধে বেদম মারধর করে এবং একে একে ওই ভবনের নীচতলা থেকে শুরুকরে ২য়তলা পর্যন্ত প্রত্যেকটি রুমে ঢুকে ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ন, ৪টি মোবাইল সেট, ছোট্ট একটি জেনারেটর ও মালামাল লুট করে। অপরদিকে একই রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের মৃত ছাফায়েত উল্লাহ মজুমদারের বাড়িতে তিনটি ঘরের দরজা ভেঙ্গে লুটপাট করে। এসময় অনিক, আমান, লোকমান হোসেন ও নারী শিশুরা ডাকাতির আতংকে চিৎকার করলে তাদেরকে অস্ত্র মুখে ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্নসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে পরিধর্শন করেছেন থানা পুলিশ।

ভুক্তভোগীরা জানান, আশপাশের এলাকার ডাকাতরা স্থানীয় ডাকাতদের সহযোগিতায় ডাকাতি করছে বলে তাদের ধারণা। তাদের অভিযোগ প্রশাসনের ওপরও ভরসা করতে পারছেন না তারা। প্রতিটি ঘটনাতেই সশস্ত্র ডাকাতরা ঢুকেছে বাড়ির দরজা ভেঙে। এসব ঘটনায় ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এখন এ এলাকায় সন্ধায় হলে আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী।
স্থাণীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী জানায়, ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশকে ফোন করি এবং ওই বাড়িতে গিয়ে বিস্তারিত অবগত হই।

এ ঘটনায় রবিবার দুপুরে লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন জানায়, অভিযোগ প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net