1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পার্চিং পদ্ধতি ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাটে পার্চিং পদ্ধতি ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ইরি-বোরো ধানক্ষেতের পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহারে আগহ বাড়ছে কৃষকের এবং সাফল্য পাচ্ছেন কৃষকরা। এ প্রযুক্তি ব্যবহারের ফলে জমিতে কীটনাশকের ব্যবহার কমেছে। এতে করে কমে আসছে ফসলের উৎপদন ব্যয়।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ইরি-বোরো ধানক্ষেতে গাছের ডাল, বাঁশের কইঞ্চা পুঁতে পাখি বসার ব্যবস্থা তৈরি করেছেন কৃষকরা। এসব ডাল ও বাঁশের কইঞ্চায় বসে থাকা পাখি মাঝে মাঝে উড়ে গিয়ে পোকা শিকার করছে। এতে পোকা দমনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও পাচ্ছে।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক হযরত আলী ও কোদালখাতা গ্রামের কমল কান্তি রায় বলেন, পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে আর কীটনাশক দিতে হচ্ছে না। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এ প্রযুক্তি ব্যবহার করছি। এতে কীটনাশকের ব্যয় কমছে।

লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুলতান সেলিম বলেন, ইরি-বোরো জমিতে পোকা দমনে পার্চিং করুন, বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করুন।

উল্লেখ্য যে, কৃষি বিভাগ জানান, লালমনিরহাটে চলতি মৌসুমে ৪৭হাজার২০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net