1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতেহার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতেহার ঘোষণা

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

আগামী ১৪ ফেব্রুয়ারী লালমনিরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের পৌরসভার নির্বাচন । পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন ৩২ টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারী রোববার সকাল সাড়ে ১০ টায় নিজ বাসভবনের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন।

মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন এসময় লিখিত ইশতেহারগুলো সাংবাদিকদের সামনে পাঠ করে শোনান। তার উল্লেখযোগ্য ইসশতেহার গুলো হলো -লালমনিরহাট পৌরসভাকে দেশের অন্যতম সেরা নাগরিক বান্ধব পৌরসভা হিসেবে গঠন করা। গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ৯০ কার্যদিবসের কর্মসুচি বাস্তবায়ন গ্রহন ,পুরো পৌরসভাকে ডিজিটাল ও সিসি টিভির আওতায় নিয়ে আসা,জলাবদ্ধতা দুরকরণ, ফ্রি মেডিকেল ,ওয়ান স্টপ সার্ভিস চালুকরন, মসজিদ মন্দিরের ইমাম ও পুরোহিতদের সম্মানীর ব্যবস্থা করা, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন,নগরবাসীর সাথে আলোচনা করে ভ্যাট ট্যাক্স নির্ধারণ, মুক্তিযোদ্ধাদের পৌরকর শিথিল করন, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,প্রতিবন্ধীদের সহযোগীতা করা, বাল্যবিয়ে ও যৌতুক কঠোরভাবে বন্ধ করা,খেলাধুলার মাঠ উন্নয়ন,গাড়ী পার্কিং,সড়কের যানজট কমানো এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস রেখে নগর পরিচালনা সহ ৩২ টি ইশতেহার ঘোষনা করেন।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে কয়েকটি অভিযোগও করেন। তিনি বলেন ,কয়েকটি ওয়ার্ডে তার নেতা কর্মীদের প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে ,তাদেরকে হুমকি দেয়া হচ্ছে, কর্মীদের নামের তালিকা করছেন ভোটের পর দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এজন্য তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা চান।

স্বপন বলেন, সাধারন নাগরীকদের আশ্বাসে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিক নিয়ে নির্বাচন করছি । সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।

উল্লেখ্য লালমনিরহাট পৌরসভায় রেজাউল করিম স্বপন ছাড়াও আ’লীগ থেকে মোফাজ্জল হোসেন , বিএনপি থেকে মোশারফ হোসেন রানা , জাতীয় পার্টি থেকে এস এমওয়াহিদুল ইসলাম সেনা ও ইসলামী আন্দোলনের আমিনুল হক প্রার্থীসহ মোট ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৭ হাজার ৭শত৬৯ জন।

ইসতেহার ঘোষানাকালে উপস্থিত ছিলেন তার মা, বোন, স্ত্রী, পরিবারের স্বজন, শুভাকাঙ্খী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net