1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ৩টি ট্রলার সহ দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শরণখোলায় ৩টি ট্রলার সহ দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নইন আবু নাঈম বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪২ বার

বাগেরহাটের শরণখোলায় মৎস্য বিভাগ বলেশ^র নদীতে কম্বিং অপারেশন চালিয়ে তিনটি ট্রলার সহ দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহীন আটককৃত ট্রলারগুলোকে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত ট্রলারগুলি হচ্ছে, পিরোজপুর জেরার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের সাহেব আলী সওদাগারের এফবি সাদিয়া আকতার শিরিন, মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের জাকির আকনের মেসার্স এফবি তন্নী ও একই এলাকার সগীর আকনের নাম বিহীন একটি ট্রলার।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার ১ ফেব্রæয়ারী বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এম.এম পারভেজের নেতৃত্বে একটি দল বলেশ^র নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার কোন বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রলার আটক করে এবং বিভিন্ন এলাকা থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্ধ করেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহীন তিনটি ট্রালারে মালিকদের চার হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, জব্দকৃত কারেন্ট জাল উপজেলার বান্দাঘাটা এলাকায় ভস্মিভূত করা হয়েছে এবং মৎস্য সম্পদ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net