1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে সন্ত্রাসী রেজাউল করিম সাদার হামলায় নিহত ১, আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

শেরপুরে সন্ত্রাসী রেজাউল করিম সাদার হামলায় নিহত ১, আহত ১০

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৮ বার

শেরপুরে বিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসেবে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কৃষক শ্রীমত আলী (৫৫) স্থানীয় মৃত সামাদ শেখের ছেলে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি হেরুয়া বালুরঘাট এলাকায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ কয়েকজন। এতে স্থানীয় বালুরঘাট মডেল স্কুল নামে একটি কেজি স্কুলের মালিক রেজাউল করিম সাদাসহ ওই স্কুলের অন্যান্য পরিচালকদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে শনিবার বিকেল ৪টার দিকে রেজাউল করিম সাদা, জামান মেম্বার, প্রভাষক সাইফুল ইসলাম, আক্রামুজ্জামান আঙ্গুর, মমতাজ হাজীসহ অন্তত: ৫০/৬০ জন ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মেরাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে শ্রীমত আলীসহ ১০ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শ্রীমত আলী ও আল আমিন ডানোকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রীমত আলীকে মৃত ঘোষণা করেন। বাকি ৯ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ২১ ফেব্রুয়ারি ভোরে ৪২ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। বাদী হয়েছে নিহতের ছেলে উকিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net