ঢাকা   ০৫:১১:৫১ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

শ্রীনগরে ড্রেজার বাণিজ্যকে কেন্দ্র করে ইউপি সদস্যর হুকুমে হামলার অভিযোগ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগরে ড্রেজার বাণিজ্যকে কেন্দ্র করে ভাগ্যকুলে স্থানীয় ইউপি
সদস্যর হুকুমে এক বাড়িতে হামলা ও ভাঙচূর করার অভিযোগ উঠেছে। শনিবার বিকালের দিকে ভাগ্যকুল
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারফ বেপারীর হুকুমে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের
মধ্য কামারগাঁওয়ের আমিনুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনায় ঘরের আসবাবপত্র ভাঙচূর করা হয়েছে।
অপরদিকে মোশারফ মেম্বার সুইট ড্রেজার সিন্ডিকেটের কাছ থেকে ১ লাখ টাকা নেয়ার বিষয়টিও
সূত্রমতে জানা গেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি এলাকায় মিমাংসার জন্য
একটি মহল চেষ্টা করছেন।

স্থানীয়রা জানায়, বালু ভরাট কাজে একটি অবৈধ ড্রেজারের হয়ে মোশারফ মেম্বার আর্থিক সুবিধা
নিয়ে এলাকায় তদারকীর কাজকর্ম করে। এনিয়ে কাজে ক্ষতিগ্রস্ত মধ্য কামারগাঁও গ্রামের আমিনুল
ইসলার কাজে আপত্তি জানালে ড্রেজার সিন্ডিকেটের হয়ে মোশারফ মেম্বার ক্ষিপ্ত হয়। এনিয়ে গত শুক্রবার
সন্ধ্যার দিকে ভাগ্যকুল এলাকার প্রতিবন্ধী স্কুলের সামনে ও পরের দিন শনিবার দুপুর ১২ টার দিকে বলহরির
দোকানে সামনে মোশারফ মেম্বার ও আমিনুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র
মেম্বারের লোকজন ওই বাড়িতে গিয়ে হামলা চালায়।

এসয়ম স্থানীয় দোকানী অরজিনসহ বেশ কয়েজন জানান, শনিবার বিকালে প্রায় ৩০-৪০ জনের একটি
গ্রæপ আমিনুল ইসলামের বাড়িতে এসে বাড়িতে ভাঙচূর ও বসতঘরের সামনে আগুন ধরিয়ে দেয়।
ভূক্তভোগী আসিনুল ইসলাম বলেন, আমি জানতে পারি ড্রেজারের তদারকীর কাজে মোশারফ ১ লাখ টাকা
নিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে কাজ উঠিয়ে নেয়ার চেষ্টা করে আসছে। আমার সাথে কথা ছিল তারা
এমার এথানে ছোট একটি ডোবা বালু ভরাট করে দিবেন। এছাড়াও ড্রেজারের পানিতে যাতে কোনও
কৃষি জমির ক্ষতি না হয় সেজন্য তাদের খরচে আমি ড্রেজারের ময়লা পানি অন্যত্র সরিয়ে নিয়েছি। এতে
তারা আমাকে জালানী তেলের খরচবাবদ ৫ হাজার টাকাও দিয়েছেন। যখন জানতে পারি তাদের কাজটি হয়ে
গেলে ডোবাটি ভরাট করবেনা তখন আমি কাজে বাঁধা দিলে মোশারফ মেম্বার আমার ওপর ক্ষিপ্ত হয়ে
চরথাপ্পর দেয়। পরের দিন উত্তেজিত হলে আমি তাকে ধাক্কা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তার লোকজন পাঠিয়ে আমার
বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। তিনি আরো বলেন, এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ
দায়ের করবেন।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো.মোশারফ বেপারীর কাছে এবিষয়ে জানতে চাইলে
তিনি বলেন, তার বাড়িতে হামলার সময় আমি থানায় ছিলাম। এঘটনার আমি কিছু জানিনা। আমার ওপর
দোষ চাপিয়ে দেয়ার জন্য আমিনুল একথা বলছে। ড্রেজার সিন্ডিকেটের কাছ থেকে সুবিধা নেয়ার
বিষয়টি তিনি অস্বীকার করেন। এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম
ভূঞা জানান, এখনো অভিযোগ পাইান। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি