1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনের অগ্নিকান্ড, জেলা প্রশাসন গঠিত তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

সুন্দরবনের অগ্নিকান্ড, জেলা প্রশাসন গঠিত তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ধানসাগর এলাকার বনাঞ্চলে সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
শনিবার (১৩ফেব্রæয়ারি) দুপুরে তদন্ত দলের দুই সদস্য শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন এবং চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এনামুল হক অগ্নিকান্ড এলাকা পরিদর্শন করেছেন। একইসাথে বনবিভাগের গঠিত তদন্ত কমিটির তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য শরণখোলার ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, সুন্দরবনে অগ্নিকান্ডের বিষয়টি জেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। স্পর্শকাতর এই ঘটনাটি নিবিড়ভাবে ক্ষতিয়ে দেখার জন্য চাঁদপাই রেঞ্জের এসিএফকে নিয়ে সরেজমিনে পদির্শন করা হয়েছে। সুন্দরবনে যাতে এধরনের ঘটনা আর না ঘটে সেব্যাপারে কয়েকটি সুপারিশ রেখে দুই-তিন দিনের মধ্যে প্রতিবেন দাখিল করা হবে জেলা প্রশাসনের কাছে।
বনবিভাগের গঠিত তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, আমাদের তদন্ত কার্যক্রম প্রায় শেষের পথে। তদন্ত দলের অপর দুই সদস্য চাঁদপাই স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমানসহ আমরা মাঠেই রয়েছি। দু-একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রæয়ারি দুপুরে শরণখোলা উপজেলার আওতাধীন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লেগে যায়। বনবিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামাবসাী মিলে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এই আগুনে দুই কাঠা পরিমান বনভূমির লতাগুল্মসহ কিছু আগাছা পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net