1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী বড়দিঘির পাড়স্থ দামুয়া পুকুর খেলার মাঠ রক্ষার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি

হাটহাজারী বড়দিঘির পাড়স্থ দামুয়া পুকুর খেলার মাঠ রক্ষার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮২ বার

চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তগত ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আওয়াতাধীন বড়দিঘি পাড়স্থ দামুয়া পুকুর খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ ও এলাকাবাসী। বুধবার (১০ ফেব্রয়ারি) সকালে দামুয়া পুকুর খেলার মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, কিছু প্রভাবশালী ব্যাক্তি এ মাঠ দখল নিতে মরিয়া হয়ে উঠছে তারা খেলার মাঠ দখল করে বাণিজ্যক প্রতিষ্ঠান গড়ে তোলার পায়তারা করছে। মাদক, অসমাজিক কাজ থেকে শিশু ও যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার জন্য মাঠ উম্মুক্ত রাখতে হবে। কোন অবস্থাথাতে মাঠ দখলবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।
মাঠ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। বক্ত্যরা আরো বলেন ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের পরিচালনায় দীর্ঘ ৫০ বছর ধরে বড়দিঘির পাড় খেলোয়াড সমিতি, আরন্য ক্লাব ও একতা সংঘ সুস্থ মানসিকতা বিকাশে সুন্দর জীবন গঠনের লক্ষে বিভিন্ন খেলাধূলার আয়োজন করে আসছে এ মাঠে । প্রতিদিন বিভিন্ন খেলায় প্রাণচঞ্চল থাকে শিশু কিশোর ও যুবকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সালমান চৌধুরী দ্বিপ্ত,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, মহানগর ছাত্র লীগের সদস্য গাজী মো আক্কাস, ১ নং দক্ষিণ পাহাড়তলী যুবলীগের সহ সভাপতি আহমেদ নুর, ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী মো মহীউদ্দীন, প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু,বায়েজিদ থানা সভাপতি সাইদুল আনোয়ার ,
কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক শেখ ফজলুল আহমেদ ,১২ নং চিকনদন্ডীর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আম্মদ, হাটহাজারী থানা যুবলীগ নেতা শাহানাজ ,ব্যবসায়িক মোঃ শামশুল আলম,মোঃ আবছার,মোঃ নাছের,মোঃ ওসমান,মোঃহোসেন, বায়েজিদ থানা প্রচার সম্পাদক তুষার আহমেদ ,১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন,
১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক টুটুল কারণ,১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো আরাফাত, ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড ও ১২ নং চিকনদন্ডীর ইউনিয়নের ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net