1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী ভূমি অফিস থেকে টাকা চুরির দায়ে ২ আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

হাটহাজারী ভূমি অফিস থেকে টাকা চুরির দায়ে ২ আসামী আটক

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬০ বার

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেন্টিলেটর ভেঙ্গে টাকা চুরিতে আটক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি রাতে ভূমি কমিশনার অফিসে ভেন্টিলেটর ভেঙ্গে তিনটি আলমিরার তালা ভেঙ্গে নামজারী মামলা ও ঝারুদারের বেতন বাবদ রক্ষিত ১ লক্ষ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।

ঘটনার দিন সন্ধ্যা এবং ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কারণে কার্যালয়ের নাজির ও অফিস সহায়কের আলমিরাতে এই টাকা রাখা হয়েছিলো বলে জানা যায়।

এ ঘটনার পর ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ১১ ফেব্রুয়ারি ফুটেজ যাচাই এর রাতে আটক করা হয় মো. নুরন্নবী (প্রকাশ খোকন)কে। সে পশ্চিম মেখল চাঁন মিয়ার বাড়ির মো. আব্দুল মুনাফ প্রকাশ দইয়া চোরের ছেলে।

তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া ক্লু থেকেই একই রাতে হাটহাজারী পৌর এলাকার আলিপুর গ্রামের মিয়াজান কন্ট্রাক্টরের বাড়ির মৃত সুলতান আহমদের পুত্র মো. আজম (৩৬) কে তার ঘর থেকে আটক করা হয়। আজম এর স্বীকারোক্তিনুযায়ী তার ঘর থেকে ৯ হাজার ৫০০ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
টাকা চুরির দুই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানালেন হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net