1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি দুই কাউন্সিলর প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি দুই কাউন্সিলর প্রার্থী

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪০ বার

বাগেরহাট জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আসমা আক্তার এবং বিএনপি নেতা ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ মনিরুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগ মুহুর্তে বিএনপি নেতা দুইজন কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগে যোগ দেওয়ায় সাধারণ ভোটারদের মাঝে নানা ধরণের জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে।কাউন্সিলর হওয়ার জন্য দল পরিবর্তন কিনা এমন প্রশ্নও করেছেন অনেকে।

১৪ ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভা নির্বাচন হবে। এই নির্বাচনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আসমা আক্তার চশমা প্রতিকে নির্বাচন করছেন। তিনি বলেন, আমি বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমার উপর কোন চাপ ছিল না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রানিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বিএনপি নেতা ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সীলর প্রার্থী শেখ মনিরুজ্জামান ডালিম প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net