1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল

আগামীকাল ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৪ বার

১৮ ফেব্রুয়ারী দেশের পথিকৃৎ উন্নয়ন সংগঠক ও ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে ঘাসফুল এর উদ্যোগে সকাল ৮:৩০ টায় চট্টগ্রাম বাদশা মিয়া রোডস্থ সংস্থার প্রধান কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ড. মনজুর-উল-আমিন চৌধুরীর উপস্থাপনায় পরাণ রহমান স্মরণে বিশেষ আলোচনানুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে অংশ গ্রহণ করবেন চ.বি. উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার, দৈনিক আজাদী সম্পাদক জনাব এম.এ. মালেক এবং মরহুমার পুত্র ঘাসফুল এর প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
পরাণ রহমান ১জুন ১৯৪০ সালে এনায়েত বাজারস্থ মায়া কুটিরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ও ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারী এই মহীয়সী নারী মৃত্যু বরণ করেন। উল্লেখ্য পরাণ রহমান ১৯৭০এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর রিলিফ ওয়ার্কের মাধ্যমে সমাজসেবায় পথ যাত্রা শুরু করেন। বায়ান্নের ভাষার মিছিলে যোগদান, ৭১এর যুদ্ধদিনে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান, যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী পুর্নবাসন ও নারীর স্বনির্ভরতার কর্মসূচি নিয়েই ১৯৭২ সালে ঘাসফুলের প্রাতিষ্ঠানিক কর্মকান্ড শুরু করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net