1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

আনোয়ারা আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আনোয়ারা সংবাদ দাতা ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার চাতরী চৌমুহনী মুহাম্মদ আলী জামে মসজিদ মাঠে সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আর্মি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ শফিকুল আলমের সভাপতিত্বে, সংগঠনের সভাপতি শেখ আবদুল্লাহ এর সঞ্চালনায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন হিরু।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার। প্রধান মেহমান ছিলেন দি ল্যাব এইড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনির উদ্দীন।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম সালাউদ্দিন, মোহাম্মদ আলী জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ইউছুপ, চাতরী ভেটেরিনারী ফার্মেসী প্রোপাইটর মুহাম্মদ বশির আহমদ, মা সুপার মার্কেট ব্যবসী সমিতি সভাপতি জামাল রশিদ খোকান,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল মনছুর , মুহাম্মদ সোহেল, মুহাম্মদ রহিম উদ্দীন, এম আখতার হোসেন, উক্ত সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য লেখক বশির রিফাত , সাংবাদিক এনামুল হক নাবিদ।এ সময় উপস্থিত ছিলেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সহ-সভাপতি এন এম জুনাইদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু বক্কর , সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান মিটু,মনির উদ্দিন,মোর্শেদ মান্নান,অর্থ-সম্পাদক মুহাম্মদ মুসা করিম,দপ্তর সম্পাদক জাকারিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল , ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ সম্পাদক কাইছার, মনির হোসেন, প্রমূখ।

এতে তিনশতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রধান করেন আর্মি মেডিকেল কলেজের ,সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ শফিকুল আলম,ডেন্টাল ইউনিট ইসলামী ব্যাংক হাসপাতাল,বিভাগীয় ইনচার্জ, ডাঃ আহসানউদ্দীন আহমদ চৌধুরী,মেডিসিন ও শিশু চিকিৎসক ডাঃ এম এ ফোরকান উদ্দীন, বাত,ব্যাথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশু চিকিৎসক ডাঃ উৎপল বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সি.এইচ.সি.পি.মুহাম্মদ শামসুল হুদা মুনির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সি.এইচ.সি.পি শাহনাজ আক্তার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net