1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"আমাদের নতুন সময়" এর সাংবাদিককে হত্যা মামলায় জাড়ানোর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

“আমাদের নতুন সময়” এর সাংবাদিককে হত্যা মামলায় জাড়ানোর অভিযোগ

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৫ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিউজ প্রকাশের জের ধরে শাহজালাল নামের এক সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।

পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে শুক্রবার রাতে ও শনিবার সকালে হাজী আলাউদ্দিন গ্রুপ ও সাদেকুর রহমান ওরফে সাদেক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটে। সংঘর্ষের ঘটনায় গত শনিবার হাজী আলাউদ্দিন গ্রুপের সমর আলী ও রোববার সাদেক গ্রুপের আলী আহম্মদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার পর সোনারগাঁ থানায় দুটি মামলা দায়ের করা হয়। হাজী আলাউদ্দিন গ্রুপের নিহত সমর আলীর ভাই আব্দুল আলী বাদী হয়ে ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি শাহজালালকে আসামী করা হয়।

সাংবাদিক শাহজালাল প্রতিকার চেয়ে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলমের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগে সাংবাদিক শাহজালাল উল্লেখ করেন, ২০১৯ সালের ২৪ জুন শুক্রবার হাজী আলাউদ্দিনের বিরুদ্ধে শতাধিক কৃষকের স্বাক্ষরিত দৈনিক নতুন সময় পত্রিকায় ‘সোনারগাঁয়ে কৃষিজমি রক্ষায় কৃষকদের স্বারকলিপি’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করেন। ওই সময়ে সাংবাদিক শাহজালালকে হাজী আলাউদ্দিন হামলা ও মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।

গত শুক্রবার রাতে নয়াগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও ১০-১২জন সাংবাদিকের সঙ্গে তথ্য সংগ্রহ করতে যাই। ওখানে আমাকে আলাউদ্দিন দেখতে পেয়ে পুলিশের সামনেই পুনরায় মামলায় আসামী করার হুমকি দেওয়া হয়। এ বিষয়টি সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমানকে অবগত করেন।

পরদিন শনিবার সকালে পুনরায় ওই গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন তিনি উদ্ভবগঞ্জ বাজারে অবস্থান করেন। সংঘর্ষে আহত সমর আলীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

ওই সময় আমি তথ্য সংগ্রহ করতে হাসপাতালে গিয়েছিলাম। সংঘর্ষের ঘটনায় নিহত সমর আলীর ভাই আব্দুল আলী বাদি হয়ে ১৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করনে। এ মামলায় তাকে উদ্যেশ্য প্রণোদিতভাবে এ মামলায় ১৭ নং আসামী করা হয়েছে।

সাংবাদিক শাহজালাল বলেন, হাজী আলাউদ্দিনের বিরুদ্ধে নিউজ প্রকাশ করার জের ধরে হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। পুলিশও কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা নিয়েছেন। আমি সঠিক তদন্তের মাধ্যমে এ মামলা থেকে অব্যাহতি ও পুলিশ হয়রানী বন্ধের দাবি করছি। অন্যথায় সত্য সাংবাদিকতা হুমকির মুখে পড়বে বলে বিশ্বাস করি।

মামলার বাদী মো. আব্দুল আলী বলেন, শাহজালাল এ সংঘর্ষের লাঠিসোঠা জোগানদাতা। তার কারনেই এ সংঘর্ষ হয়েছে। ফলে আমার ভাই মারা গিয়েছে।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করা হয়েছে। এ মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে কেউ দোষী প্রমাণিত হলে ছাড় পাবে না। নির্দেষ হলে এ মামলা থেকে বাদ দেওয়া হবে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, এ মামলায় তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী প্রমাণিত না হলে কোনভাবেই হয়রানী করা হবে না। তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net