1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া ধামসোনাবাসী পাচ্ছেন নতুন পৌরসভা, ডা. এনামুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

আশুলিয়া ধামসোনাবাসী পাচ্ছেন নতুন পৌরসভা, ডা. এনামুর রহমান

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮০ বার

সাভার উপজেলার আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মর্ধ্যে অবস্হিত
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন জোন (ডিইপিজেড)

সেই সুবাদে দেশের সিংহভাগ পোষাক কারখানা পোষাক শ্রমিকের বসবাসের আবাসস্থল সহ কল কারখানা, ভোটার সংখ্যার দিক দিয়ে জনসংখ্যাও অনেক বেশি হওয়ার কারনে হিমহিম খেতে হয় সাধারন মানুষ সহ জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল পর্যায়ে অনেক অসুবিধা হয়। ধামসোনা ইউনিয়নের জনগনের বসবাস উপযোগী করে গড়ে তোলার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি ধামসোনাবাসীকে উপহার হিসেবে পৌরসভায় রুপান্তরিত করতে আপ্রাণ চেস্টার মার্ধ্যমে তা বাস্তবে রুপ নিচ্ছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

মঙ্গলবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে ঢাকাপোস্ট ডটকম নামে একটি নতুন সংবাদ মাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন।

প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, ‘আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রচুর শিল্প কারখানা রয়েছে এবং অনেক সরকারি স্থাপনাও আছে। এসব কারণে এই অঞ্চলের লোকজনের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য এই এলাকাটিকে পৌরসভায় রূপান্তর করা দরকার। এই দাবি অনেক দিন ধরেই চলছিল । সেই দাবি অনুযায়ী ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রালয়ে তিনি আবেদনও দিয়েছেন। আবেদন দেওয়া মাত্রই ধামসোনাকে পৌরসভার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ফলাফল পাব, পৌরসভা হিসেবে দেখতে পাব ইনশাআল্লাহ।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। ঢাকা জেলার সাভার উপজেলার ১২টি ইউনিয়ন এর মর্ধ্যে ৩টি ঢাকা-২ আসনে, ঢাকা-১৯ ও ঢাকা-১০ আসনে বিভক্ত। এর মধ্যে শুধু ঢাকা-১৯ আসনেই ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। জনসংখ্যার গুরুত্বে ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া ও শিমুলিয়া নিয়ে আশুলিয়া থানা গঠিত হয়েছে ২০০৫ সালের শুরুতেই। কিন্তু বর্তমানে পোষাক শিল্পে ডিইপিজেড ও পরমাণু গবেষণা কেন্দ্রসহ বিপুল সংখ্যক শিল্প ও আবাসন সরকারী বেসরকারী প্রতিস্ঠান গড়ে ওঠার গুরুত্বকে বিবেচনায় সরকার মন্ত্রালয়ে ধামসোনা ইউনিয়নকে স্বতন্ত্র পৌরসভা হিসেবে গরার আবেদনও করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net