1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন আদর্শ শিক্ষকের মৃত্যূতে গভীর শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

একজন আদর্শ শিক্ষকের মৃত্যূতে গভীর শোক প্রকাশ

বদরুল হক(আনোয়ারা) চট্টগ্রাম ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪১ বার

একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্রদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান। আনোয়ারা উপজেলা বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের নুরুল ইসলাম (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৮টার দিকে চমেক মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।নুরুল ইসলাম উপজেলার বটতলী এস এম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি আদর্শ শিক্ষক ছিলেন।একই স্কুলের সমাজ বিঙ্গান বিভাগের শিক্ষক এস এম হাবিবুর রহমান এ তথ্য নিশ্চত করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে নুরুল ইসলাম কিডনি রোগে ভুগছিলেন।শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ই ফেব্রুয়ারী তাকে চমেক হাসপাতালের কিডনি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়।সোমবার সকাল ৮ টার দিকে মারা যান তিনি।তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শিক্ষক নুরুল ইসলামের মৃত্যুতে বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচের ছাত্রছাত্রী পরিষদ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ বিকাল ৪টায় বাদে আসর মোহছেন আউলিয়ার মাজার মাঠে মরহুমের জানাজা শেষে একই ইউনিয়নের বটতলী গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পরিবারের স্বজনরা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net