1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

কক্সবাজারে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭২ বার

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার পাহাড়ি ঢালা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার পাহাড়ি ঢালায় বস্তাবন্দি মরদেহটি দেখে স্থানীয়রা রামু থানা-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান অজ্ঞাত ব্যক্তির লাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net