ঢাকা   ০৪:৪৯:২৬ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

কিশোরগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা রাত্রিযাপন করছেন খোলা মাঠে

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রায় সব বিভাগেই চলছে চূড়ান্ত পরীক্ষা। শিক্ষার্থীরা দূরদূরান্ত থেকে ছুটে আসছেন পরীক্ষা দিতে। অথচ হোস্টেল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সোমবার রাত কাটিয়েছেন মাঠে। তাঁরা বলছেন, যত দিন পর্যন্ত হোস্টেল খুলে দেওয়া না হবে, তত দিন পর্যন্ত তাঁরা মাঠেই থাকবেন।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে গিয়ে দেখা যায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী তোশক, কাঁথা, বালিশ ও কম্বল নিয়ে হোস্টেলের সামনে মাঠেই অনশন ও রাত্রি যাপন করছেন।

শিক্ষার্থীরা বলেন, গত রোববার থেকে অনেক শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে জন্য দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই পরীক্ষায় অংশ নিতে চলে এসেছেন। কিন্তু করোনার কারণে হোস্টেল না খোলায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থী। পরীক্ষার সময়টা থাকার জন্য আশপাশের মেস ও বাসা ভাড়ারও ব্যবস্থা করতে পারছেন না তাঁরা। নেই খাওয়াদাওয়ারও ব্যবস্থাও।

শিক্ষার্থীরা আরও বলেন, হোস্টেল খোলার দাবিতে শীতের রাতে কুয়াশার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের খোলা মাঠে রাত্রিযাপন ও অনশনের সিদ্ধান্ত নেন তাঁরা। হোস্টেল খুলে না দেওয়া পর্যন্তে এই আন্দোলন চলবে।

ঢাকা থেকে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী মামুন রানা, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসা জেনিথ খান ও নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা শিক্ষার্থী মো. রায়হান ইসলাম বলেন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ুয়া ৯০ শতাংশ শিক্ষার্থী এই জেলার বাইরে থেকে এসেছেন। তাঁদের বেশির ভাগই হোস্টেলে থাকেন। হোস্টেল খুলে না দিয়ে পরীক্ষার ঘোষণায় তাঁরা বিপাকে পড়েছেন। দুই দিন ধরে বিষয়টি নিয়ে তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেল সুপার কামরুল হাসান মঙ্গলবার বলেন, কারিগরি বোর্ড প্রায় দেড় মাস আগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁরা বারবার হোস্টেল খুলে দেওয়ার জন্য আবেদন করেছেন।

এ ব্যাপারে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা. আবদুর রকিব বলেন, যেহেতু পরীক্ষা, সেহেতু দূরদূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কারিগরি শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরের সম্মতিক্রমে হোস্টেল খুলে দেওয়া উচিত। তাঁরাও হোস্টেল খুলে দেওয়ার জন্য বারবার আবেদন করছেন। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া তাঁদের কিছু করার থাকে না। খোলা মাঠে শিক্ষার্থীদের রাত্রিযাপনের বিষয়টি নিয়েই তিনি চিন্তিত। দ্রুত হোস্টেল খোলা হলে সবার জন্য মঙ্গল বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি