1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় হত্যা মামলায় সিটি কাউন্সিলর কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

কুমিল্লায় হত্যা মামলায় সিটি কাউন্সিলর কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৮ বার

হত্যা মামলার জামিন নিতে এলে নামঞ্জুর করে কুমিল্লা নগরীর ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা আলমগীর হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাড.আবদুল মমিন ফেরদৌস বলেন, নগরীর চাঙ্গিনী এলাকার বাসিন্দা আকতার হোসেন হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর
এতদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হলে তিনি কুমিল্লার আদালতে জামিনের আবেদন করেন,আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

নিহত আকতার হোসেনের ছোট ভাই শাহজালাল আলাল জানান, কাউন্সিলর আলমগীরকে আদালত কারাগারে প্রেরণ করেছে। অনেক হতাশার মাঝে এটাই আমাদের জন্য খুশির খবর। আমার ভাই হত্যা মামলায় কাউন্সিলর আলমগীর হোসেন ও
তার ভাইদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত বছর ১০জুলাই জুমার নামাজের পর মসজিদ থেকে টেনে বের করে কয়েকশত মানুষের সামনে লোহার রড, দা দিয়ে কুপিয়ে আকতার হোসেনকে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী রেখা বেগম কাউন্সিলর আলমগীর
হোসেনকে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আলমগীর হোসেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। গত ২৪ জুলাই তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net