1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের বল্লমঝাড় ইউনিয়ন সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের বল্লমঝাড় ইউনিয়ন সম্মেলন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩১ বার

গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় দাখিল মাদ্রাসা মাঠে গতকাল শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের বল্লমঝাড় ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। মো. রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মো. রাজু মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের পলাশবাড়ী উপজেলা সমন্বয়ক অ্যাড. আলফ আরসালান খান, সদর উপজেলা সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলেট, সদস্য মো. সেকেন্দার আলী, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক ফসলের ন্যায্যমূল্য এবং শ্রমিক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলেও তাদের কারণেই দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। কিন্তু তাদের জীবনমান উন্নয়নে সরকারের মনোযোগ নেই। দেশ স্বাধীনের ৫০ বছরে একে একে টেক্সটাইল, তাগজ, পাট, চিনি ইত্যাদি পুরনো শ্রম নির্ভর, দেশীয় কাঁচামাল নির্ভর শিল্পগুলো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার শ্রমিক কর্মকর্তা, কর্মচারী ছাটাই হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা না করে কর্মসংস্থান বন্ধ করা হচ্ছে। এটি দেশের জন্য অশুভ লক্ষণ। বক্তারা আরও বলেন, কৃষক শ্রমিকরাই এদেশের প্রাপ্ত সোনার বাংলার গড়ার কারিগর। দেশের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই কৃষক শ্রমিক জনতা লীগের লক্ষ্য। সম্মেলনে মো. রেজাউল করিম জুয়েলকে সভাপতি এবং মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট বল্লমঝাড় ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net