আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার কালাপানি গ্রামের জালাল উদ্দীনের মেয়ে জয়নব আক্তারের বিয়ের আয়োজন করায় অভিভাবকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । ৩ ফেব্রুয়ারী দুপুরে বরযাত্রী আগমনের জন্য প্রস্তুত কন্যার বাড়ি ঠিক সেই সময় খবর পেয়ে উপস্থিত গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। তিনি কনের পিত্রালয়ে হাজির হয়ে কনে জয়নব বিবির জন্মনিবন্ধন ও স্কুল সাটিফিকেটে বয়স গড়মিল হওয়ায় বাল্য বিবাহ আয়োজন করায় কনের পিতা জালাল উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জানাযায় জয়নব বিবির সাথে একই উপজেলার সিন্দুকছড়ি গ্রামের বাবুলের ছেলে আবু বকরের সাথে পারিবারিক ভাবে বিবাহের আয়োজন করা হয়েছিল। ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জয়নব বিবির ১৫ বছর বয়সেই বিবাহ আয়োজন করায় ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৮ ধারায় অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্য বিবাহ বন্ধ করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান,আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী মেম্বার, জালিয়াপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, হাফছড়ি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আরমান হোসেন।